জাতীয়

কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা কেন্দ্রীয় কারাগারের মোঃ জনি (৪০) নামে ১ হাজতির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সাঈদ গ্রাউন্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

বুধবার (১১ অক্টোবর) রাত ৯ টায় অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতলে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জনিকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী নুরুজ্জামান জানান, কারাগারে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল।

তিনি আরো বলেন, জনি কোন মামলায় কারাগারে হাজতী হিসেবে ছিলেন সে বিষয়টি আমরা এখন বলতে পারছি না। তার পিতার নাম বাবুল মীর।তার হাজতি নম্বর ৩২০৫৫/২৩।

আরও পড়ুন: অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানায়, হাজতির মরদেহটি জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ পরিবারের কাছে তার মরদেহটি হস্তান্তর করবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা