সংগৃহীত
জাতীয়

বাংলাদেশের পাশে থাকবে চীন 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বন্ধু দাবি করে, এমন একটি দেশ একতরফা ভিসা নিষেধাজ্ঞা এমনকি সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীন বাংলাদেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে। তারই অংশ হিসেবে ডেঙ্গুর প্রতিরোধে চীন বাংলাদেশকে ৩.৫ মিলিয়ন ডলার সহযোগিতা দেবে।

আরও পড়ুন: ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

বুধবার (১১ অক্টোবর) দুপুরে সাভারে বাংলাদেশকে দেওয়া চীনের ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তর শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা জানান তিনি।

রাষ্ট্রদূত জানায়, গত ২৩ আগস্ট আমাদের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন। সেখানকার ঘোষণা অনুযায়ী ডেঙ্গুর এই সহযোগিতার ১ম চালান দেওয়া হলো। আমরা বাংলাদেশের লড়াইয়ের সাথে আছি।

ইয়াও ওয়েন আরও বলেন, বন্ধু আমরা। আমরা সবসময় একে অপরের পাশে রয়েছি। যখনই সংকট হয়েছে, চীন বাংলাদেশের পাশে থেকেছে। ৩ বছর আগে কোভিড-১৯ মহামারির সময় চীন বাংলাদেশকে সহযোগিতা করেছে।

আরও পড়ুন: আমাদের নির্বাচন নিয়ে চিন্তা নেই

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বাংলাদেশে চীন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি লি জিয়ান, ল্যাং ল্যাং ও জিং চ্যান।

এর আগে চীন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭০০ সেট ডেঙ্গু কিট দেয়। যা দিয়ে ১৮ হাজারের বেশি মানুষের ডেঙ্গু পরীক্ষা করা যাবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা