সংগৃহীত ছবি
জাতীয়

আমাদের নির্বাচন নিয়ে চিন্তা নেই

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন নিয়ে কোনো চিন্তা নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের জনগণের ভোট আছে। তবে জাতীয়-আন্তর্জাতিক কিছু চক্রান্ত ও ষড়যন্ত্র সবসময়ই থাকে। আমি এসব ভয় পাই না।

আরও পড়ুন : ফায়ার সার্ভিসের ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে

বুধবার (১১ অক্টোবর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে দেশের মানুষকে উন্নত জীবন উপহার দিতে আমরা কাজ করছি। গত ১৪ বছরে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে আমরা দেশের উন্নয়ন নিশ্চিত করেছি। আমি বিশ্বাস করি, আল্লাহ একটা মানুষকে কাজ দেয়। সেই দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত তিনিই তাকে রক্ষা করেন।

আরও পড়ুন : সংঘাতের আশঙ্কা গুরুত্বের সঙ্গে নিয়েছি

প্রধানমন্ত্রী বলেন, আমরা দারিদ্র্যের হার ৪১ ভাগ থেকে ১৮ ভাগে নামিয়ে এনেছি, হতদরিদ্র্য ১৫ ভাগ থেকে ৫ ভাগে নামিয়ে এনেছি। যদি করোনা অতিমারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ না হতো তাহলে অন্তত আরও দুইভাগ দারিদ্র্যের হার কমানো যেত।

তিনি আরও বলেন, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়াবাসীর কাছে আমি কৃতজ্ঞতা জানাই। যেখান থেকে আমি বারবার নির্বাচিত হই। সব এমপিরা ছোটে তাদের এলাকার জন্য। আর আমার দেখতে হয় ৩০০ এলাকা (আসন) ও ১৭ কোটি মানুষকে। আমার সৌভাগ্য এটাই যে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়াবাসী আমাকে দেখে। তারা আমার জন্য কাজ করে, আমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। তাই নিবেদিতপ্রাণ হয়ে আমি দেশের জন্য কাজ করতে পারি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা