ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরাকে অনুষ্ঠানে আগুন, নিহত বেড়ে ৪৫০

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের নিনেভেহ প্রদেশে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি।

আরও পড়ুন: নাগোরনো-কারাবাখে বিস্ফোরণ, নিহত ২০

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে ভয়াবহ ঐ অগ্নিকাণ্ডের ঘটনায় বর ও কনে এখনো জীবিত রয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নিনেভেহ প্রদেশের গভর্নর নিজিম আল জুবোরি জানান, মৃতের সংখ্যা এখনো চূড়ান্ত করা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, এ সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে আতশবাজি জ্বালানোর পর হলরুমে আগুনের সূত্রপাত্র হয়।

আরও পড়ুন: রাশিয়া-চীনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১১ টার দিকে ইরাকে উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল-হামাদানিয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ইরাকি নিউজ এজেন্সি ‘নিনা’র পোস্ট করা একটি ছবিতে দমকলকর্মীদের আগুন নেভাতে লড়াই করতে দেখা গেছে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় দেওয়া স্থানীয় সাংবাদিকদের ছবিগুলোতে অনুষ্ঠানস্থলের পুড়ে যাওয়া অংশ দেখা যায়।

আরও পড়ুন: গুয়াতেমালায় ভূমিধসে নিহত ৬

দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদফতর বলছে, পুড়ে যাওয়া ভবনটিতে দাহ্য প্যানেল থাকায় আগুন ছড়িয়ে থাকতে পারে।

অধিদফতরের একজন কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডে ইভেন্ট হলের কিছু অংশ ধসে পড়েছে। স্বল্পমূল্যের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই এটি ধসে পড়ে। সূত্র: বিবিসি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা