সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

রাশিয়া-চীনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়াকে সামরিক সহায়তার অভিযোগে চীন ও রাশিয়ার ১৬টি কোম্পানির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া আরও বেশ কিছু প্রতিষ্ঠানকে কালো তালিকায় যুক্ত করেছে মার্কিন বাণিজ্য বিভাগ।

আরও পড়ুন : গুয়াতেমালায় ভূমিধসে নিহত ৬

সোমবার (২৫ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে অংশ নিতে ড্রোন তৈরির জন্য কিছু উপাদান সরবরাহ করার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সোমবার ১১টি চীনা এবং ৫টি রাশিয়ান কোম্পানির ওপর নতুন বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আরও পড়ুন : আজারবাইজানে গেলেন এরদোয়ান

অন্যদিকে যুক্তরাষ্ট্রের রপ্তানি নীতি তত্ত্বাবধানের দায়িত্বে থাকা মার্কিন বাণিজ্য বিভাগ কিছু ফিনিশ এবং জার্মান কোম্পানিসহ মোট ২৮টি সংস্থাকে বাণিজ্য কালো তালিকায় যুক্ত করেছে। এতে করে এসব প্রতিষ্ঠানে মার্কিন সরবরাহকারীদের জন্য তাদের প্রযুক্তি পাঠানো কঠিন করে তুলবে।

চীনের এশিয়া প্যাসিফিক লিংকস লিমিটেড এবং রাশিয়ার এসএমটি-আইলজিকসহ ৯টি কোম্পানি রাশিয়ার মেইন ইন্টেলিজেন্স ডিরেক্টরেট অব দ্য জেনারেল স্টাফ (জিআরইউ)-এর জন্য ড্রোন যন্ত্রাংশ সরবরাহ করার পরিকল্পনায় অংশ নিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন : মিয়ানমারে হামলায় ২৫ যোদ্ধা নিহত

তদন্তে দেখা যায়, হংকংভিত্তিক রপ্তানিকারক এশিয়া প্যাসিফিক লিংকস লিমিটেড রাশিয়ার ড্রোন সরবরাহকারীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমদানি সংস্থা এসএমটি আইলজিকের সঙ্গে এই ফার্মটি গত মে মাসে মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল।

মার্কিন বাণিজ্য বিভাগের রপ্তানি নিয়ন্ত্রণ প্রধান অ্যালান এস্তেভেজ জানিয়েছেন, ‘যারা ইউক্রেনে পুতিনের অবৈধ ও অনৈতিক যুদ্ধে সরঞ্জাম সরবরাহ ও সমর্থন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত এবং অর্থপূর্ণ পদক্ষেপ নিতে আমরা দ্বিধা করব না।’

আরও পড়ুন : সহিংসতা তালিকায় বাংলাদেশ ২২তম

প্রসঙ্গত, গত মঙ্গলবার তেহরানের ড্রোন ও সামরিক বিমান নির্মাণকে কেন্দ্র করে ইরান, রাশিয়া, চীন ও তুরস্কের সাত ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা