সংগৃহীত
জাতীয়

পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর বড়বাগ এলাকা থেকে ১০ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি গনি ওরফে ওসমান গনি (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

আরও পড়ুন: যানজট হজম করতে হবে

বুধবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গনি যশোর চৌগাছার বাকপাড়া গ্রামের মান্নান শেখের ছেলে।

এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মাদ ছানোয়ার হোসেন বলেন, গ্রেফতার ওসমান গনির বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী, চৌগাছা ও ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় একাধিক খুনসহ ডাকাতি, দস্যুতা, অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও চুরিসহ ১০টি মামলা রয়েছে।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনে ইসি বদ্ধপরিকর

এছাড়াও ২০১৬ সালের জুন মাসে চাঞ্চল্যকর যশোরের চৌগাছা উপজেলার এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলমের বাসায় ডাকাতি ও জাহাঙ্গীর আলমকে খুনের মামলা উল্লেখযোগ্য।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা