জাতীয়

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে সফল হয়নি

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র কোনো দেশেই নিষেধাজ্ঞা দিয়ে সফল হয়নি বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে আমাদের সুন্দর আলোচনা হয়েছে। যে সাংবাদিক লিখেছেন আলোচনা মাঝপথে থেমে গিয়েছিল তিনি মিথ্যাবাদী সাংবাদিক। তিনি আহাম্মকের স্বর্গে আছেন।’

আরও পড়ুন : বায়োপিক অজানা তথ্য উন্মোচন করবে

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বাংলাদেশ সরকার কী উদ্যোগ নিয়েছে, সে বিষয়ে জানতেই মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষকদল বাংলাদেশে এসেছে। তাদের কাছে দেশের নির্বাচনী পরিস্থিতি তুলে ধরা হয়েছে, সব বিষয়ে তাদেরকে ইতিবাচক মনে হয়েছে।’

আরও পড়ুন : হামাস-ইসরাইল যুদ্ধ, নিহত ২৬৫০

তিনি আরও বলেন, ‘আগামী ২৪ অক্টোবর ব্রাসেলসে আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।’

ভারতে বাংলাদেশিদের ভিসামুক্ত যাতায়াত নিশ্চিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আইওরা সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করা হয়েছে বলেও জানান আব্দুল মোমেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা