ছবি: সংগৃহীত
জাতীয়

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়নি

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি।

আরও পড়ুন: দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে

রোববার (৮ অক্টোবর) সফররত মার্কিন প্রতিনিধিদলের সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ড. আব্দুল মোমেন বলেন, দেশের শাসনতন্ত্র মেনে নির্বাচন হবে বলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে জানানো হয়েছে। দুনিয়াতে যেভাবে নির্বাচন হয় শাসনতন্ত্র মেনে, সেভাবে নির্বাচন করব বলে তাদের জানিয়েছি। আমাদের শাসনতন্ত্রে নির্বাচনকালীন সরকার বলতে কিছু নেই।

মন্ত্রী বলেন, প্রতিনিধিদলের সবাই অত্যন্ত পরিপক্ব লোক। তারা এসেছে একটা অবাধ নির্বাচন অ্যাসেসমেন্ট করতে। জানতে এসেছে, একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে আমরা কী কী কাজ করেছি।

আরও পড়ুন: নির্বাচন বিদেশিদের ইচ্ছায় হবে না

মোমেন বলেন, তাদের নিজেদের কোনো মতামত নেই। তারা কেবল জানতে চেয়েছেন, কীভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের দেশে বেশ সংঘাত হয়, নির্বাচন হলেই সংঘাত হয়।

আমরা বলেছি, আমরা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করব। আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে চাই, যেখানে ভায়োলেন্স হবে না। কিন্তু আমরা চাইলেই তা হবে না। সেক্ষেত্রে সব দল ও মতের স্বঃতস্ফূর্ত অংশগ্রহণ থাকতে হবে।

আরও পড়ুন: জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চায় না

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ কেউ বলছেন ভোট বর্জন করতে। আমরা চাই সবাই নির্বাচন করুক। যার গ্রহণযোগ্যতা বেশি, সে দল জয়লাভ করে সরকার গঠন করবে।

মার্কিন পর্যবেক্ষক দল সব দলের অংশগ্রহণ নিয়ে কোনো বার্তা দিয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, এ সম্পর্কে কোনো আলোচনা করিনি। আমরা চাই, সবাই নির্বাচনে অংশ নিক। কিন্তু জোর করে কাউকে বলি না, নির্বাচনে অংশ নাও।

এ সময় সব দলকে ভোটে নিয়ে আসতে সরকার কোনো উদ্যোগ নেবে কিনা- এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা নির্বাচন করতে চায়, আমাদের দিক থেকে স্বাগতম। আসা না, আসা তাদের সিদ্ধান্ত।

আরও পড়ুন: ভোলায় বাল্য বিবাহ হ্রাসে কর্মশালা

এছাড়া ভোট কারচুপি ও বেচা-কেনা নিয়ে সরকার সতর্ক অবস্থানে থাকবে জানিয়ে মোমেন বলেন, আমরা কাউকে জোর করে ভোট দেওয়াই না বা কোনো দলের পক্ষে ভোট দেওয়ার জন্য জোর করব না। আমরা চাই তারা ইচ্ছেমতো ভোট দেবে, এরকম ব্যবস্থা করেছি।

আমরা তাদের বলেছি, ক্যাম্পেইন প্রসেসে যেন কোনো ভায়োলেন্স না হয়, যেন ভোট বেচা-কেনা না হয় বা ভোট কারচুপি না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক। আমরা চাই না, কেউ জোর করে কাউকে ভোট দিতে বাধ্য করুক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা