সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

এফবিআই প্রধান হলেন কাশ প্যাটেল

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) এর নতুন প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ কথা জানান তিনি।

আরও পড়ুন: মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন সৌদি রাষ্ট্রদূত

এদিকে, যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেট রিপাবলিকান নিয়ন্ত্রিত। এরপর সেখানে (৫১-৪৯) ভোটে কাশ প্যাটেলকে এই পদে অনুমোদন দেয়া হয়। এ সময় না ভোট দেয়ার বেশিরভাগই ডেমোক্র্যাট সিনেটর। তবে, ২ রিপাবলিকান সুসান কলিনস ও লিসা মুরকোস্কিও তার বিপক্ষে ভোট দেয়।

এই ভোটে প্যাটেলের বিপক্ষে অবস্থান নেয়া অনেকেই তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় তাদের ভাষ্য, অতীতের মতো বর্তমানেও যদি তার অতি ট্রাম্পঘেষা অবস্থান থাকে, তাহলে এফবিআই’র কার্যক্রমে এর প্রভাব পড়বে।

অপরদিকে, রিপাবলিকানদের দাবি- এই সংস্থাটির হারানো জৌলুশ ফিরিয়ে আনবেন কাশ প্যাটেল।

অন্যদিকে, এফবিআই প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেন, আমাদের বিচার ব্যবস্থার রাজনীতিকরণ জনসাধারণের আস্থা নষ্ট করেছে। কিন্তু আজই তা শেষ হচ্ছে।

আরও পড়ুন: বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত সচিব তপন

ট্রাম্প যখন আগের মেয়াদে (২০১৭-২০২১) প্রেসিডেন্ট ছিলো, তখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তা ছিলেন তিনি। এছাড়াও দেশটির প্রতিরক্ষামন্ত্রীর চিফ অব স্টাফ হিসেবেও কর্মরত ছিলেন তিনি। গত (৩০ নভেম্বর) এফবিআই প্রধান হিসেবে তার নাম ঘোষণা করেন ট্রাম্প।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা