ছবি-সংগৃহীত
জাতীয়

প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়

নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধী ব্যক্তিরা দেশের বোঝা নয়, সম্পদ উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধীতা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

আরও পড়ুন : চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

রোববার (৮ অক্টোবর) জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন মিলনায়তনে বিশ্ব সেরিব্রাল পালসি প্রতিবন্ধী দিবস, ২০২৩-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার সব ধরনের প্রতিবন্ধী শনাক্ত করে নিয়মিত ভাতা দিচ্ছে এবং চিকিৎসা ও পুনর্বাসন করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু জানান, দেশের ৮ বিভাগে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমন্বিত আবাসন তৈরি করা হবে। আগামীতে বাংলাদেশের সেরিব্রাল পালসিসহ সব ধরনের প্রতিবন্ধী স্বাচ্ছন্দ্যে বসবাস করবে।

আরও পড়ুন : আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমিন খান ।

এছাড়াও, আলোচনা সভায় সেরিব্রাল পালসি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা