ছবি-সংগৃহীত
জাতীয়

১২ নভেম্বর দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ নভেম্বর দোহাজারী-কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আরও পড়ুন : বিএনপি কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিচ্ছে

রোববার (৮ অক্টোবর) রেলমন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

রেলমন্ত্রী বলেছেন, ১৫ অক্টোবর দোহাজারী-কক্সবাজার রেলপথের পরীক্ষামূলক ট্রায়াল শুরু হবে। এরপর প্রধানমন্ত্রী ১২ নভেম্বর উদ্বোধন করবে। রেললাইনটি কক্সবাজারকে বাংলাদেশের বাকি অংশের সাথে সংযুক্ত করছে। আগামী ৯ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা-মোংলা রেললাইন উদ্বোধন করবেন।

রেলওয়ে সূত্র জানিয়েছে, দোহাজারী-রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ৩৯ টি বড় সেতু, ২২৩ টি ছোট সেতু ও কালভার্ট, লেভেল ক্রসিংরয়েছে ৯৬ টি নির্মাণ করা হয়েছে। তাছাড়া, হাতি চলাচলের জন্য রয়েছে আন্ডারপাস।

আরও পড়ুন : জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চায় না

নির্মাণ করা হয়েছে ৯ টি স্টেশন। এগুলি হল, দোহাজারী, সাতকানিয়া, লোহাগড়া, হারবাং, চকরিয়া, ডুলাহাজরা, ইসলামাবাদ, রামু ও কক্সবাজার।

২০১০ সালের ৬ জুলাই দোহাজারী-রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটার রেলপথ নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। ২০১৮ সালে ১০০ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজ শুরু হয়।

আরও পড়ুন : আমাদের আমেরিকা না গেলেও চলবে

২০২২ সালের ৩০ জুন এ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। পরে এক দফা বাড়িয়ে প্রকল্পের মেয়াদ করা হয় ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। এতে ব্যয় ধরা হয় ১৮৩৪ কোটি ৪৮ লাখ টাকা। এশীয় উন্নয়ন ব্যাংক এ প্রকল্পে ঋণ সহায়তা দিচ্ছে।

২০১৬ সালের ২৭ এপ্রিল প্রকল্পটি ‘ফাস্ট ট্র্যাক প্রকল্প’ হিসেবে অন্তর্ভুক্ত হয়। রেলপথটি নির্মিত হলে মিয়ানমার, চীনসহ ট্রান্স এশিয়ান রেলওয়ের করিডোরে যুক্ত হবে বাংলাদেশ।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা