সংগৃহীত
জাতীয়

ঢাবি থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয়ের (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: চলমান মামলা বাতিলের সুযোগ নেই

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় ঐ যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আলী মন্ডল জানান, আমরা খবর পেয়ে ঢাবির শহীদুল্লাহ হলের সামনের ফুটপাতে যাই। সেখানে অচেতন অবস্থায় ঐ যুবককে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢামেক নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কৃষি মার্কেটের ২১৭ দোকান ক্ষতিগ্রস্ত

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আমরা ঐ যুবকের পরিচয় নিশ্চিত করতে পারিনি। তার শারীরিক অবস্থা দেখে মনে হয়েছে সে একজন মাদকসেবী। প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা