সংগৃহীত
জাতীয়

ফের বাড়ল এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিনিধি: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারো বেড়েছে। সেপ্টেম্বর মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে ভোক্তাদেরকে প্রতিটি ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ২৮৪ টাকায় কিনতে হবে।

আরও পড়ুন: ঢাকা-নেপিদো বৈঠকে বসছে কাল

রোববার (৩ সেপ্টেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

এর আগে আগস্টে এলপি গ্যাসের দাম ১১৪০ টাকা ছিল। জুন মাসের তুলনায় আগস্টে ১৪১ টাকা বেশি এই গ্যাস বিক্রি হয়েছে। জুনে ৯৯৯ টাকায় বিক্রি হয়েছিল।

আগস্টের আগে প্রায় কয়েক মাস গ্যাসের দাম কম ছিল। দুদফা বাড়ায় এখন ভোক্তাদেরকে চড়া দামে গ্যাস কিনতে হবে।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

গত মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ১৪০ টাকা। ঢাকার বিভিন্ন এলাকার গ্রাহকদের অভিযোগ তারা ১ হাজার ৪০০ টাকার কমে গ্যাস সিলিন্ডার কিনতে পারে নি। এ অভিযোগের মধ্যেই আজ গ্যাসের দাম আরেকদফা বাড়ানোর সিদ্ধান্ত এলো।

বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন জানান, প্রতি কেজি এলপিজির দাম হবে ১০৭ টাকা ১ পয়সা। সে অনুসারেই সাড়ে ৫ থেকে ৪৫ কেজির সিলিন্ডারের দাম বাড়বে।

নতুন সমন্বিত দাম অনুযায়ী, যানবাহনে ব্যবহৃত প্রতি লিটার সিএনজির দাম হবে ৫৮ টাকা ৮৭ পয়সা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা