ছবি: সংগৃহীত
জাতীয়

শ্রমিক অবরোধ, ঢাকায় রেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় চাকরি স্থায়ীকরণের দাবিতে অবরোধ করেছেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় এ অবরোধ শুরু করেন তারা। এরপর থেকেই রাজধানীর সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রেললাইন ছেড়ে যাবেন না।

রেলগেট এলাকায় গিয়ে সরেজমিনে দেখা যায়, মালিবাগে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস এবং ঢাকামুখী টাঙ্গাইল কমিউটার ট্রেন আটকে আছে।

আরও পড়ুন: সংসদের ২৪তম অধিবেশন বসছে আজ

এ সময় রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের কেন্দ্রীয় প্রতিনিধি দেলোয়ার জানান, চাকরি স্থায়ীকরণের জন্য আগস্ট মাসের ২৪ তারিখ পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলাম।

তখন রেলওয়ের মহাপরিচালক আমাদের বলে দিয়েছেন- চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা করতে পারবে না তারা। সরকার যদি চায়, তাহলে সরকার নিতে পারবে। কিন্তু আমরা কিছু করতে পারবো না।

আগস্ট মাসের ৮ তারিখের একটা প্রোগ্রামে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রীর সাথে আমাদের বিষয়ে কথা বলবেন। পরে ১৬ তারিখে আমরা রেলমন্ত্রীর পঞ্চগড়ের বাড়িতে গিয়েছিলাম।

আরও পড়ুন: জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট শুরু

তখন উনি আমাকে বলেন, আমি তো প্রধানমন্ত্রীর সাথে কথা বলিনি। তখন আমি বললাম- স্যার আপনি তো বললেন প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন। তিনি বলেন- বলছি, বলবো। সেখানে মন্ত্রী আমাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খারাপ আচরণ করেছেন।

এখন রেলওয়ে অস্থায়ী শ্রমিকরা ক্ষেপে গিয়েছে জানিয়ে এই শ্রমিক নেতা জানান, গত ২০ তারিখে রেলওয়ের ডিজির কাছে গিয়েছিলাম। রেলমন্ত্রী যা বলেছিলেন, তা তাকে জানালাম। তার কাছে জানতে চাইলাম, আপনি কী বলেন? উনি বলেছেন- এটা আমি জানি না। আমার দ্বারা সম্ভব না।

আরও পড়ুন: ভুল গ্রুপের রক্ত প্রয়োগের অভিযোগ

তিনি আরও বলেন, পরে উনাদের ২৪ তারিখ পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি। দেখলাম আমাদের জন্য কিছু করলেন না তারা।

দেলোয়ার জানান, ২৯ তারিখে আমরা ২ ঘণ্টা কর্মবিরতি ঘোষণা দিয়েছিলাম। পরে প্রশাসনের মাধ্যমে আমাদের বলা হয়েছিল- ৩০ তারিখের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। কিন্তু পরে আর কোনো আলোচনা হয়নি।

আরও পড়ুন: ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু

পরে ৩ তারিখে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছি। সেই ঘোষণা অনুযায়ী আমরা আজকে মালিবাগে অবস্থান নিয়েছি।

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার ট্রেন চলাচল বন্ধ থাকার বিষয়ে বলেন, সকাল ১০ টা থেকে অবরোধ করা হয়েছে। এখন ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা