সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে এবার সাময়িক সময়ের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা বন্ধ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এই কথা জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফক্স নিউজ। সাম্প্রতি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বাগ্‌বিতণ্ডার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: পাকিস্তানে নিহত ১৪ আফগান সন্ত্রাসী

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যতক্ষণ না মনে করবেন ইউক্রেনের নেতারা শান্তির প্রতি অঙ্গীকারের সদিচ্ছা দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই সহযোগিতা বন্ধ থাকবে।

যুক্তরাষ্ট্রের যে সকল সামরিক সরঞ্জাম বর্তমানে ইউক্রেনে নেই, সেই গুলো এই সাময়িক সহযোগিতা বন্ধের আওতায় পড়বে। সাময়িক এই সহযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরই ইসরায়েল ও মিসর ছাড়া সকল দেশে সহায়তা কার্যক্রম বন্ধে পদক্ষেপের ঘোষণা দেন ট্রাম্প। এরই মধ্যে শুরু হয়েছে সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া। ইউক্রেনে রাশিয়ার অভিযানের শুরু থেকেই অস্ত্র সহায়তা দিয়ে গেছে যুক্তরাষ্ট্র।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা