সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইরানের ভাইস প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সোমবার (৩ মার্চ) এ সময় এ নিয়োগ নিয়ে দীর্ঘ আইনি বিরোধের পর তিনি পদত্যাগের কথা জানান। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলু।

আরও পড়ুন: পাকিস্তানে নিহত ১৪ আফগান সন্ত্রাসী

এছাড়া বিগত ছয় মাস ধরে তাকে ও তার পরিবারকে জঘন্য অপমান এবং অপবাদ সহ্য করতে হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

আনাদোলু জানিয়েছে, নিজের এই নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে চলমান আইনি বিরোধের পর ইরানের কৌশলগত বিষয়ক উপ-রাষ্ট্রপতি (ভাইস প্রেসিডেন্ট) জাভেদ জারিফ তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিশদ পোস্টে তিনি বলেছেন, গত ৯ মাস ধরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তবে এই ছয় মাসে তাকে এবং তার পরিবারকে জঘন্য অপমান, অপবাদ এবং হুমকি সহ্য করতে হয়েছে।

ইরানের ভাইস প্রেসিডেন্ট হিসাবে তার এই নিয়োগকে ঘিরে বিতর্কের উল্লেখ করে তিনি এই সময়টিকে তার ৪০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারের ‘সবচেয়ে তিক্ত’ সময় হিসাবে বর্ণনা করেছেন। মূলত তার অনেক সমালোচক দাবি করেছিলো, তার নিয়োগ সংবিধান লঙ্ঘন করেছে, কারণ তার সন্তানরা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে। জন্মসূত্রে তারা যুক্তরাষ্ট্রের নাগরিক।

তার পদত্যাগপত্রে লিখেছেন, বিগত চার দশকে আমি ইরানের ওপর আরোপিত যুদ্ধের অবসান থেকে শুরু করে পারমাণবিক বিষয়ের সমাপ্তি পর্যন্ত জাতীয় স্বার্থকে এগিয়ে নিতে আমার ক্ষুদ্র ভূমিকার জন্য অসংখ্য অপমান ও অভিযোগ সহ্য করেছি এবং দেশের স্বার্থ রক্ষায় মিথ্যা ও বক্তব্য বিকৃতির মুখেও আমি নীরব থেকেছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা