ছবি : সংগৃহিত
জাতীয়

সংসদের ২৪তম অধিবেশন বসছে কাল

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল (রোববার) একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন বসবে। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বিকেল ৫টায় শুরু হবে।

আরও পড়ুন: নৌকা মার্কায় ভোট দিতে মানুষ উন্মুখ

সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (৩ সেপ্টেম্বর) অধিবেশন শুরু হওয়ার পূর্বে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১৪তম বৈঠক। এই অধিবেশন কত দিন চলবে তা ওই বৈঠকে নির্ধারণ করা হবে।

২০২৪ সালের ২৯ জানুয়ারি চলতি সংসদের মেয়াদ শেষ হবে। তার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।আগামী ১ নভেম্বর থেকে এই ৯০ দিন গণনা শুরু হবে।

আরও পড়ুন: যোগাযোগের ক্ষেত্রে নতুন মাইলফলক

সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তাই সাধারণত ২ মাসের মধ্যে একবার অধিবেশন ডাকা হয়।

তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়।

জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এ বছরের ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রস্তুতিও চলছে।

আরও পড়ুন: একনজরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

এদিকে, আজ শনিবার একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় যান চলাচলের ওপর কিছু নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশ।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, আজ থেকে সংসদ ভবন এলাকায় কোনো ধরনের অস্ত্র, গোলাবারুদ বা ক্ষতিকর বিস্ফোরক বহন করা যাবে না।

এছাড়া, ডিএমপি যান চলাচলের ওপরও কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। এটি আজ থেকে সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বলবত থাকবে।

আরও পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন

রাজধানীতে যেসব এলাকায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে:

ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল হতে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত বিভিন্ন রাস্তা ও গলিপথ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা