ছবি: সংগৃহীত
জাতীয়

রাজধানীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আরও পড়ুন: সিএনজিতে মিলল নবজাতকের মরদেহ

শনিবার (২ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইশতিয়াক হোসেন খান (৭০) গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে। তিনি পরিবার নিয়ে রাজধানীর মালিবাগে বসবাস করতেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া বলেন, শনিবার সন্ধ্যার পরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ৯ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পুকুরে মিলল কিশোরের ভাসমান মরদেহ

তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী মোড়ে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ইশতিয়াক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ভারতের ওড়িশায় বজ্রপাতে নিহত ১০

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য ইশতিয়াকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা