সংগৃহীত
জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কংগ্রেসম্যানদের শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকায় সফররত ডেমোক্র্যাট পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও জর্জিয়া থেকে নির্বাচিত রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক।

আরও পড়ুন: দেশের কোনো মানুষ ভূমিহীন থাকবে না

রোববার (১৩ আগস্ট) এই ২ দুই কংগ্রেসম্যান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাদের স্ত্রীরাও সাথে ছিলেন।

শ্রদ্ধা জানানোর পাশাপাশি কংগ্রেসম্যানরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারা।

আরও পড়ুন: সমঝোতার ‘স্কোপ’ নেই

রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাকরমিক ৪ দিনের সফরে গতকাল শনিবার (১২ আগস্ট) ঢাকায় পৌঁছান। অন্যদিকে এড কেইস আজ রোববার ভোরে ঢাকায় আসেন। তারা ঢাকার মার্কিন দূতাবাসে যান সফরের শুরুর কর্মসূচিতে।

সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করে, এ ২ কংগ্রেসম্যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের গুলশানের বাসায় রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় করেন। সেখানে থাকা নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে তাদের।

আরও পড়ুন: ১৫ আগস্টকে কেন্দ্র করে অভিযানের নির্দেশ

জানা যায়, আগামীকাল সোমবার (১৪ আগস্ট) সফররত মার্কিন কংগ্রেসম্যানরা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে কথা বলার পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

আগামী মঙ্গলবার (১৫ আগস্ট) সকল আনুষ্ঠানিকতা শেষ করে স্ত্রীসহ ঢাকা ছাড়ার কথা রয়েছে মার্কিন এ কংগ্রেসম্যানদের।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা