ছবি : সংগৃহিত
জাতীয়

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও দুই কংগ্রেসম্যান

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলাদেশ সফরে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই সদস্য রিচার্ড ম্যাকরমিক ও অ্যাডওয়ার্ড কেইসের সাথে বৈঠকে বসেছেন।

আরও পড়ুন: ২ সাবেক মার্কিন কূটনীতিক নিরপেক্ষ নন

রোববার (১৩ আগস্ট) দুপুরে তাদের এ বৈঠক শুরু হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।

শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টায় মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান অ্যাডওয়ার্ড কেইস তার স্ত্রীসহ ঢাকায় আসেন। পরে দুপুরে কংগ্রেসের অপর সদস্য রিচার্ড ম্যাকরমিকও বাংলাদেশে এসে পৌঁছান।

আরও পড়ুন: দেশের কোনো মানুষ ভূমিহীন থাকবে না

দুই কংগ্রেসম্যান রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরে দুপুর ১ টায় প্রতিনিধি দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে মধ্যাহ্নভোজ এবং বৈঠক করেন।

প্রতিনিধিদলের সদস্যরা পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক ছাড়াও আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সাথে বৈঠক করবেন।

আরও পড়ুন: ডিম আমদানির অনুমতি দেওয়া হবে

সোমবার (১৪ আগস্ট) প্রতিনিধিদলটি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। সফর শেষে দলটি আগামী ১৫ আগস্ট সকাল ১০টা ১০ মিনিটে বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা