ছবি-সংগৃহীত
জাতীয়

ডিম আমদানির অনুমতি দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চাইলে ডিম আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আরও পড়ুন : রাজনৈতিক দলের সাথে বৈঠক আজ

রোববার (১৩ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজারের সামনে এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ডিমের বাজার‌ নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যদি ডিম আমদানির অনুমতি চায় সেক্ষেত্রে আমরা ডিম আমদানির অনুমতি দেব।

আরও পড়ুন : বৃষ্টি অব্যাহত থাকতে পারে

পেঁয়াজের দাম যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আমদানির অনুমতি দেওয়ার পর দাম কমে আসে, ডিমের ক্ষেত্রেও কী তাই ঘটতে পারে- এমন প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, ডিমের কত উৎপাদন হচ্ছে, বাজারে কত চাহিদা আছে, ঘাটতি কত- এ ব্যাপারে মৎস্য মন্ত্রণালয় আমাদেরকে কিছুই জানায়নি। এমনকি ডিমের উৎপাদন খরচ কত এবং কত টাকা দাম নির্ধারণ‌ করা উচিত সেটাও তারা বলেনি। প্রাণিসম্পদ মন্ত্রণালয় যদি এসব তথ্য আমাদের দেয়, তবে বাজার বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির অনুমতি দেবে।

টিসিবিতে চাল ডালের সঙ্গে চিনি না থাকার বিষয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেশি এবং না পাওয়ার কারণে কিছু দিন চিনি দেওয়া হচ্ছে না। বিকল্প বাজার‌ থেকে চিনি কেনা হয়েছে, আশা করি দ্রুত চিনি দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন : আজ টিসিবির পণ্য বিক্রি শুরু

ভারত থেকে ছয় পণ্যের কোটা সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, শীঘ্রই আমি ভারতে যাচ্ছি। ভারত থেকে ছয়টি পণ্যের কোটামুক্ত আমদানির ক্ষেত্রে আলোচনা বেশ অগ্রসর হয়েছে। আশা করি সুখবর পাব।

‘সরকার চাইলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব’, মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের এমন মতামত সম্পর্কে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো কথা বলা‌ উচিত নয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা