ফাইল ফটো
জাতীয়

১৫ আগস্টকে কেন্দ্র করে অভিযানের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্টকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে ব্লক রেইড পরিচালনা করবে। ১২-১৪ আগস্ট পর্যন্ত রাজধানীতে এই ব্লক রেইড চলবে।

আরও পড়ুন: সমঝোতার ‘স্কোপ’ নেই

শনিবার (১২ আগস্ট) সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ডিএমপি কমিশনারের নির্দেশনায় বলা হয়, আসন্ন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে নাশকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ এবং সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচারে রোধে ১২-১৪ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করার প্রয়োজন রয়েছে।

এ দিনটিকে কেন্দ্র করে জঙ্গিরা যাতে অবস্থান না নিতে পারে সেই লক্ষ্যে বাসাবাড়ি, আবাসিক হোটেল, মেস, বস্তিসহ এলাকা ভিত্তিক ব্লক রেইড, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করতে হবে।

আরও পড়ুন: ২ সাবেক মার্কিন কূটনীতিক নিরপেক্ষ নন

ডিএমপির সব আবাসিক হোটেল, মেস এবং বস্তি এলাকায় পরিচালনা করতে হবে ব্লক রেইড ও তল্লাশি কার্যক্রম। বিশেষ অভিযানের সময় উঠান বৈঠকের কার্যক্রম বেগবান করতে হবে।

উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্ন এলাকায় জঙ্গিবাদ ও জঙ্গিবাদের হুমকি সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে এবং জনগণকে পুলিশি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

কোনো ধরনের সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠী যেন ঢাকা মহানগরীতে অন্তর্ঘাতমূলক কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে ও বিশেষ অভিযান সফল করার জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন: বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ও দুই কংগ্রেসম্যান

এছাড়া ছাত্রাবাস, ক্লিনিক, পরিত্যক্ত কারখানা, সন্দেহভাজন কোচিং সেন্টার, ইংরেজি মাধ্যম স্কুল/শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সন্দেহভাজন প্রতিষ্ঠানসমূহে তল্লাশি ও ব্লক রেইড কার্যক্রম পরিচালনা করতেও বলা হয়েছে।

রাজধানীতে ডিএমপির প্রতিটি থানায় ভাড়াটিয়া এবং প্রতিটি মেসের সদস্যদের তথ্য হালনাগাদপূর্বক সন্দেহজনক ব্যক্তিদের তথ্যাদি সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনারের মাধ্যমে ডিবি এবং সিটিটিসি’কে অবহিত করতে হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা