ছবি : সংগৃহিত
জাতীয়

ওমানে আটক ১৭ বাংলাদেশি মুক্ত

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক সেহেলি সাবরিন জানিয়েছেন, ওমানে রাজনৈতিক সভায় যোগ দেওয়ায় সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া সংরক্ষিত আসনের সংসদ সদস্য (চট্টগ্রাম) খাদিজাতুল আনোয়ার সনিসহ ১৭ জনই এখন মুক্ত।

আরও পড়ুন: তারেককে ফেরাতে আলোচনা চলছে

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

সেহেলি সাবরিন ওমানে নারী সংসদ সদস্য আটকের বিষয়ে বলেন, বিষয়টি জানার পর ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সংসদ সদস্যসহ মোট ১৭ জনকে রিলিজ করেছে। এখন সবাই রিলিজড।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন-কানুনে শ্রদ্ধাশীল থাকার এবং তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তাই প্রবাসী বাংলাদেশিদের ওপর আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশের নেতা এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা যখন বিদেশ সফর করেন, তখন কারও সঙ্গে সাক্ষাৎ এবং সভা করার ক্ষেত্রে স্থানীয় আইন-কানুন মেনে চলবেন। যাতে কোনো বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন না হতে হয়। কারণ এটি প্রবাসীদের জন্য যেমন বিব্রতকর তেমনি সরকারের জন্য।

আরও পড়ুন: কেরুর এক বছরে লাভ ১৫২ কোটি টাকা

তিনি জানান, একটু আগে জানলাম যে ১৭ জনকে আটক করা হয়েছে সবাই ছাড়া পেয়েছেন। আমরা জানতে পেরেছি, ওমানে এ ধরনের কোনো সভা করার ক্ষেত্রে তাদের নিষেধ আছে। আমরা যেটা জেনেছি প্রবাসী বাংলাদেশিরা যারা এ সভার আয়োজন করেছিলেন, তাদের ক্ষেত্রেই অনুমতি নেওয়া হয়নি। তারা পারমিশন নেননি দেখেই এবং সেখানে সংখ্যাও বেশি ছিল। যেহেতু একটি হোটেলে করা হয়েছিল এটা সেজন্যই পুলিশি তৎপরতা এভাবে হয়।

মামলা হয়েছে কিনা ইস্যুতে তিনি বলেন, মামলার কথা তো আমি কোন...। আমি দূতাবাস থেকে জানতে পেরেছি উনি (সংসদ সদস্য) পুলিশ কাস্টডি থেকে আমাদের দূতাবাসের কর্মকর্তারা যেয়ে এবং বুঝিয়ে তাকে মুক্ত করেন।

আরও পড়ুন: ফেয়ার ইলেকশন আমাদের কমিটমেন্ট

মুচলেখার বিষয়ে সাবরিন বলেন, দূতাবাসের ক্ষেত্রে যেটা হয় সবকিছুর একটা অফিসিয়াল প্রসিডিউর আছে। সেখানে দূতাবাস যখন হস্তক্ষেপ করেছে তখন দূতাবাসের একটা আন্ডারটেকিং বা হস্তক্ষেপের মাধ্যমেই তাকে পুলিশ কাস্টডি থেকে মুক্ত করা হয়েছে। কোথা থেকে রিলিজ হয়েছে জানি না, যতটুকু জেনেছি ১৭ জনের মধ্যে প্রথমে ওমানের যারা প্রবাসী মুক্তি পেয়েছিল। তারপর পরবর্তীতে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব থেকে যে কয়জন ছিল তাদের আজ মুক্ত করা হয়েছে। কেউই এখন পুলিশ কাস্টডিতে নেই।

এমপি কতসময় আটকা ছিলেন জানতে চাইলে জনকূটনীতি শাখার এই মহাপরিচালক বলেন, সে ব্যাপারে সঠিক তথ্য নেই। তবে, অনুষ্ঠিনটি রাত ১০টার দিকে, তখন ওনাকে...। পরদিন সকালে ওনাদের দূতাবাসের হস্তক্ষেপে মুক্ত করা হয়। স্থানীয় যে আইন সে অনুযায়ী পারমিশনটা নেওয়া হয়নি। যার কারণে এ ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা