ছবি : সংগৃহিত
জাতীয়

অপ্রয়োজনীয় সিজার নিয়ন্ত্রণে আসছে না

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বাংলাদেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান ডেলিভারি নিয়ন্ত্রণে আসছে না।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু, হাসপাতালে ২৭১১

বুধবার (২ আগস্ট) দুপুরে রাজধানীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, দেশে বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোর কারণে সি-সেকশন (সিজার) নিয়ন্ত্রণে আসছে না।

সন্তান জন্মের জন্য রোগী বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে গেলেই সিজার করিয়ে দেয়া হয়। এর বেশিরভাগই অপ্রয়োজনীয় বলেও জানান তিনি।

আরও পড়ুন: নোয়াখালীতে ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায়

দেশে বর্তমানে সি-সেকশনের হার ৭০ শতাংশ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এ বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে। আমাদের দেশে এখনও প্রাতিষ্ঠানিক ডেলিভারি অনেক কম।

তিনি বলেন, গ্রামাঞ্চলে ধাত্রীদের মাধ্যমে অনেক ডেলিভারি হয়। যার ফলে মাতৃ ও শিশু মৃত্যু এখনও শূন্যের কোটায় আনা যাচ্ছে না। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।

আরও পড়ুন: বর্ষায় যেসব সবজি খাবেন না

আমরা প্রাতিষ্ঠানিক ডেলিভারির সময়সীমা বাড়িয়েছি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগে হাসপাতালে ডেলিভারির সময় আট ঘণ্টা ছিল। এখন ২৪ ঘণ্টায় নিয়ে এসেছি। প্রাতিষ্ঠানিক ডেলিভারির সংখ্যা আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা