ফাইল ছবি
জাতীয়

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকছে

নিজস্ব প্রতিনিধি: জাতীয় গ্রিডে রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের ট্রান্সফরমার স্থাপনের কাজ আপাতত হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে আগামী এক সপ্তাহ রাজধানীতে বিদ্যুৎ বিভ্রাটের যে সম্ভাবনা ছিল, তা আপাতত হচ্ছে না।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে হেলপার নিহত

শনিবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে এক বিজ্ঞপ্তিতে ট্রান্সফরমার স্থাপনের কাজ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

এর আগে বেলা ১১টার দিকে বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আগামী এক সপ্তাহ জাতীয় গ্রিডে উন্নয়ন কাজ করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)। এ জন্য ১৬ জুলাই সকাল ৬টা থেকে ২২ জুলাই বিকেল ৫টা পর্যন্ত রাজধানী ঢাকার ডেসকো ও ডিপিডিসির আওতাধীন কিছু কিছু এলাকায় আংশিক বিদ্যুৎবিভ্রাট হতে পারে।

আরও পড়ুন: রাজধানীতে হতে পারে বিদ্যুৎ বিভ্রাট!

প্রসঙ্গত, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কয়েক ঘণ্টা পরই অনিবার্য কারণে এই কাজ স্থগিত করার কথা জানানো হয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা