স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)
জাতীয়

ঈদ উদযাপন শান্তিপূর্ণ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এবার সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরও পড়ুন: ঈদযাত্রা পুরোটাই ভালো হয়েছে

রোববার (০২ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের পরদিন ছিনতাইকারীর হাতে এক পুলিশ সদস্য নিহত এবং একজন সাংবাদিক আহতের ঘটনা ছাড়া এবার ঈদে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

তিনি বলেন, ঢাকায় দুই কোটি মানুষের বাস। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নামে। এবার পদ্মা সেতু থাকায় দক্ষিণাঞ্চলে যানজট হয়নি বললেই চলে। অন্য রুটে কিছুটা যানজট হলেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি। ঈদের সময় সারাদেশে স্বাভাবিক অবস্থা ছিল। মানুষ আনন্দে ঈদ উপভোগ করতে পেরেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২

কামাল বলেন, আমার সীমানা অতিক্রম করতে পারবে না। সে ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া সরকার চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জনগণের প্রতিশ্রুতি নিয়ে চলি। আওয়ামী লীগ মনে করে জনগণ তাদের মূল শক্তি। আওয়ামী লীগ সবসময় জনগণকে সঙ্গে নিয়ে চলে।

আরও পড়ুন: মোসাদের সঙ্গে বৈঠক হয়নি

মন্ত্রী আরও বলেন, জনগণ থেকে যারা (বিএনপি) বিচ্ছিন্ন তারা কীভাবে আন্দোলন করবে। তারা হয়তো বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটাবে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ করতে পারে। ২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াও করবে। তবে ফের এমন করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। কারণ এ দেশের মানুষ নাশকতা পছন্দ করে না।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা