ফাইল ছবি
জাতীয়

সংবিধান অনুসরণে নির্বাচন হবে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের সংবিধান অনুসরণ করে নির্বাচন হবে বলে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কারও প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে না।পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো নির্বাচনকালীন সরকার রেখে এ দেশে নির্বাচন হবে।

আরও পড়ুন: সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না

রোববার (২ জুলাই) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিয়ে উন্নয়ন সহযোগীরা কথা বলছেন। আমরাও শুনছি, আমাদের সঙ্গেও কথা বলেছে। কেউ ভালো পরামর্শ দিলে সেটাও শুনব। তবে আমরা কারও নির্দেশ বা নিয়ন্ত্রণে থাকব—এমনটি মনে করার কোনো কারণ নেই।’

আরও পড়ুন: জনগণ ষড়যন্ত্র প্রতিরোধ করবে

আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে, রাজপথে সতর্ক অবস্থানে থাকবে বলে সাংবাদিকদের জানান ওবায়দুল কাদের।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা