ছবি : সংগৃহিত
জাতীয়

আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি

নিজস্ব প্রতিনিধি: গ্রাম এখন আর গ্রাম নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি। রাস্তাঘাটের উন্নতি করেছি। এখন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে সবাই।

আরও পড়ুন: হজের ফিরতি ফ্লাইট শুরু

রোববার (২ জুলাই) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

২০০৯ সালে সরকার গঠন করে এই পর্যন্ত আসা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে। একটি বাড়ি একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক, আমার গ্রাম আমার শহর, নানা সামাজিক নিরাপত্তামূলক কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সব জায়গায় আমি ঘুরেছি। মাইলের পর মাইল কাদা মাটি মাড়িয়েছি, নৌকায়, সাম্পান, ট্রলার, ডিঙি নৌকা, ভ্যান কোনটায় চড়িনি? সবকিছু তে আমার চড়া আছে।

আরও পড়ুন: এসডিজি অর্জনে সহায়তার আহ্বান

এভাবে বাংলাদেশ ঘুরেছি, দেখেছি। আর সেটা বুঝে বুঝে উন্নয়নের জন্য কর্মসূচি হাতে নিয়েছি। এখন বাংলাদেশকে আমরা একটা অবস্থানে নিয়ে এসেছি।

শনিবার (১ জুলাই) দুদিনের সফরে কোটালীপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। পরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে কার্যালয় চত্বরে তিনটি গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। এরপর কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও দুপুরের খাবার গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন।

আরও পড়ুন: ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

টুঙ্গিপাড়া পৌঁছে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে বিশ্রামে যান প্রধানমন্ত্রী। রাতে সেখানেই রাত্রী যাপন করেন। প্রধানমন্ত্রীর এবারের সফরে সঙ্গে ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা