প্রতীকী ছবি
জাতীয়

বাসের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মো. মিরাজ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : শ্যামলীতে অগ্নিকাণ্ডে নিহত ১

শুক্রবার (২ জুন) ভোর ৫ টার দিকে যাত্রাবাড়ী থানার চৌরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবার নাম মো. লোকমান খান। তার পূর্ণাঙ্গ ঠিকানা এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

যাত্রাবাড়ী থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তুহিন বলেন, নিহত ঐ যুবক যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘাতক বাসটি সিসি ফুটেজ দেখে শনান্ত করার চেষ্টা চলছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা