ছবি : সংগৃহিত
জাতীয়

বাজেট পাস হবে আগামী ২৬ জুন

স্টাফ রিপোর্টার: আগামী ২৬ জুন মহান সংসদে আসন্ন ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় বাজেট পাস হবে বলে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

আরও পড়ুন : বন্দুকের নল দিয়ে এ দেশে নির্বাচন হবে না

বুধবার (৩১ মে) সংসদের অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকাল ৫টা থেকে সংসদ অধিবেশন শুরু হবে। তবে, ১ জুন বাজেট উপস্থাপনের অধিবেশন বিকাল ৩টায় শুরু হবে। ৪ জুন থেকে বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। ২৪ জুন পর্যন্ত ৪০ ঘণ্টা সময় বরাদ্দ রাখা হয়েছে।

আরও পড়ুন : বীর মুক্তিযোদ্ধাদের হারিয়ে ফেলছি

এ ছাড়া পবিত্র ঈদুল আজহার জন্য আগামী ২৬ জুন থেকে ১ জুলাই পর্যন্ত অধিবেশন বন্ধ থাকবে। তবে, ২ জুলাই থেকে ফের নিয়মিত অধিবেশন শুরু হবে।

স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন।

আরও পড়ুন : নতুন নিষেধাজ্ঞা আসার কারণ নেই

এ ছাড়া বৈঠকে অংশ নেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের, আনিসুল ইসলাম মাহমুদ ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা