ছবি : সংগৃহিত
জাতীয়

বন্দুকের নল দিয়ে এ দেশে নির্বাচন হবে না

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ সব সময় সুষ্ঠু নির্বাচন চায় এবং সামনেও তাই করবে। বন্দুকের নল দিয়ে এ দেশে কোনো নির্বাচন হবে না বলেও জানান তিনি।

আরও পড়ুন : বীর মুক্তিযোদ্ধাদের হারিয়ে ফেলছি

কোনো একটি দলকে উদ্দেশ্য করে নয়, সুন্দর নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি দিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বুধবার (৩১ মে) সচিবালয়ে তিনি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন।

আওয়ামী লীগ সব সময় সুষ্ঠু নির্বাচন চায় এবং সামনেও তাই করবে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, বন্দুকের নল দিয়ে এ দেশে কোনো নির্বাচন হবে না।

আরও পড়ুন : নতুন নিষেধাজ্ঞা আসার কারণ নেই

তিনি আরও বলেন, নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রে নিজস্ব বিষয়। এ নিয়ে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া নেই। সরকার সুষ্ঠু নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ।

স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতদের বিশেষ নিরাপত্তার বিষয়ে বলেন, সব দূতাবাসকে একই নিরাপত্তা দেওয়া হবে। কেউ বাড়তি নিরাপত্তা চাইলে অর্থের বিনিময়ে নিতে হবে।

তিনি আরও বলেন, সব বিদেশি নাগরিক যেন নিরাপদে নিশ্চিন্ত থাকে, সরকার সে বিষয়ে সচেতন।

আরও পড়ুন : বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি

আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, কোনো পেশি শক্তিকেও বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়।

প্রসঙ্গত, বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা