জাতীয়

বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি

নিজস্ব প্রতিবেদক : মার্কিন ভিসানীতির পরও বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আগের মতো জ্বালাও-পোড়াও রাজনীতি, নির্বাচন প্রতিহত-বর্জন করার রাজনীতি থেকে সরে আসতে পারছেন না। তাদের এ পথ থেকে সরে আসতেই হবে।

আরও পড়ুন : ড. ইউনূসের করফাঁকি প্রমাণিত

বুধবার (৩১ মে) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ভিসানীতিতে এটা স্পষ্ট করেছে যে, তত্ত্বাবধায়ক সরকারের প্রতি তাদের কোনো সমর্থন নেই। একটি সুষ্ঠু, অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন হোক, সেটিই তারা চান। যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেবে বা নির্বাচন প্রতিহত করবেন, তাদের বিরুদ্ধে এ ভিসা নিষেধাজ্ঞা আরোপিত হবে। এরপরও তাদের শুভবুদ্ধির উদয় হয়নি।’

আরও পড়ুন : কাউকে জিতিয়ে দেওয়া ইসির দায়িত্ব নয়

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার সবসময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়। আমরা চাই, বিএনপিসহ সব রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করুক। আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হোক এবং তার মাধ্যমে দেশের জনগণ আগামীর সরকার নির্বাচিত করুক। সেটিই সরকার চায়, সেটিই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান, সেটিই বাংলাদেশ আওয়ামী লীগও চায়।’

বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিচারিক আদালতে দেওয়া সাজা উচ্চ আদালতেও বহাল থাকা নিয়ে মির্জা ফখরুলের মন্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, আদালত স্বাধীনভাবে কাজ করছেন। আমান ও টুকু সাহেবের মামলা বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা। এ মামলা আওয়ামী লীগ করেনি। সেই মামলায় তাদের শাস্তি হয়েছিল। তারা হাইকোর্টে গিয়েছিলেন, হাইকোর্ট রায় বহাল রেখেছেন। আবার গয়েশ্বর বাবুসহ অনেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ একইসঙ্গে সেখানে পুলিশ ও জনতার ওপর হামলা করা সত্ত্বেও তারা যে আগাম জামিন পেয়েছেন, এতেই তো প্রমাণিত আদালত স্বাধীনভাবে কাজ করছেন। এর চেয়ে বড় প্রমাণ তো দরকার নেই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা