ছবি: সংগৃহীত
জাতীয়

ডেঙ্গু নির্দেশনা: রিহ্যাব সদস্যদের চিঠি

নিজস্ব প্রতিবেদক : নির্মাণাধীন প্রকল্পের আশেপাশে জমে থাকা পানিতে এডিস মশা নিধনে করণীয় ও নির্দেশনা অনুসরণ করতে সদস্যদের চিঠি দিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।

আরও পড়ুন : ড. ইউনূসের কারণেই আমেরিকার স্যাংশন

এর আগে গত ২৩ মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সাথে এডিস মশা নিধনে করণীয় ও দিক নির্দেশনা বিষয়ে রিহ্যাবের একটি সভা অনুষ্ঠিত হয়।

সেখানে বলা হয়, এডিস মশা বংশ বিস্তারের ব্যাপক আশঙ্কা তৈরি হয়েছে। মরণঘাতি এ মশার উৎস নির্মূল করতে সিটি কর্পোরেশন ৪ মাসব্যাপী (আষাঢ়, শ্রবণ, ভাদ্র ও আশ্বিন) কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় নির্মাণাধীন প্রকল্প ভবন ম্যাজিস্ট্রেটসহ পরিদর্শন করবেন।

আরও পড়ুন : খুলনায় সুন্দর একটি নির্বাচন হবে

রিহ্যাব সদস্যদের নির্মাণাধীন প্রকল্পের ভেতরে ও চারপাশে জমে থাকা পানিতে এডিস মশা নিধনে সতর্কতা ও নির্দেশনা অনুসরণ করা আবশ্যক। ভবন নির্মাণ প্রকল্পে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার রোধে বিভিন্ন নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

গত শনিবার (২৭ মে) রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল) স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, নির্মাণাধীন ভবনের লিফট কোরের খালি জায়গায় যেন পানি জমতে না পারে, সেজন্য লিফট লাগানোর আগ পর্যন্ত বালি দিয়ে স্থানটি ভরাট করে রাখা আবশ্যক। নির্মাণাধীন ভবনে যেন কোনো ধরনের পানি জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে ৩ দিন অন্তর ব্লিচিং পাউডার, লবণ, মসকিটন ট্যাবলেট ব্যবহার করতে হবে। পাশাপাশি চৌবাচ্চাসহ কনস্ট্রাকশন সাইটের চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

আরও পড়ুন : দেশে আরও ১১৪ শনাক্ত

যেন কোনো ধরনের পানি জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। নর্দমা ও আশেপাশের পানি জমার স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়া প্রকল্পের ভেতরে ও চারপাশে জমে থাকা পানি প্রতিদিন ফেলে দিতে হবে বা পরিবর্তন করতে হবে।

সিটি কর্পোরেশনের বিজ্ঞপ্তি ও রিহ্যাবের দিক নির্দেশনা অনুসারে সব রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানকে নতুন ভবন নির্মাণ ও পরিকল্পনার ক্ষেত্রে এডিস মশা নিধনে আবশ্যিকভাবে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

আরও পড়ুন : প্রবাসীদের সর্বোত্তম সেবা দেওয়ার আহ্বান

অন্যথায় শুধু প্রতিষ্ঠান জরিমানার সম্মুখীন হবে না, সেই সাথে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও সুনাম নষ্ট করবে। এ অবস্থায় নির্মাণাধীন প্রকল্পের অভ্যন্তরে ও চারিপাশে জমে থাকা পানিতে এডিস মশা নিধনে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করার বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা