জাতীয়

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল হাতির

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা এলাকায় ট্রেনের ধাক্কায় একটি হাতির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সহযোগিতা অব্যাহত রাখবে আমিরাত

বুধবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে হাতির মালিককে ঘটনার পর খুঁজে পাওয়া যায়নি।

উত্তরা দক্ষিণখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম জানান, ‘বেলা ১২টার দিকে দুটি হাতি উত্তরা ট্রেন লাইনের পাশে ঘাস-পানি খাওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেসের ধাক্কায় একটি নিহত হয়।’

আরও পড়ুন : নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ৩০

তিনি বলেন, হাতির পেছনের পা ট্রেনের সঙ্গে জড়িয়ে গেলে ৭০-৮০ ফুট রাস্তা টেনে-হেঁচড়ে নিয়ে যায়। এতে আঘাতপ্রাপ্ত হয়ে হাতিটি ঘটনাস্থলেই নিহত হয়। পরে বিকেলের দিকে ভেকু দিয়ে রেললাইন থেকে হাতির মরদেহ সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় বেশ কিছু সময় ট্রেন চলাচল বন্ধ ছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা