ছবি: সংগৃহীত
জাতীয়

ট্রাক চাপায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পূর্ব বাড্ডা কৃষি ব্যাংক রোড এলাকায় চলন্ত ট্রাক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

আরও পড়ুন : বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক...

বুধবার (১৭ মে) সকালে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াদ আলী (৩০) বর্তমানে আব্দুল্লাহপুর পশ্চিমপাড়া দুরজুর আলীর বাড়িতে ভাড়া থাকতেন। তার বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী থানার হালগড়া গ্রামে। তিনি
ঐ এলাকার মো. সমেজ আলীর ছেলে ছিলেন।

আরও পড়ুন : শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল পারভেজ জানান, আজ বুধবার সকাল ৬ টার দিকে পূর্ব বাড্ডা কৃষি ব্যাংক রোড এলাকায় চলন্ত ট্রাক থেকে পড়ে ঐ ট্রাকের নিচেই চাপা পড়েন ইয়াদ আলী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠিয়েছি।

নিহতের চাচাতো ভাই মো. হেলাল উদ্দিন জানান, ইয়াদ আলী ট্রাকের শ্রমিক ছিলেন। শুনেছি, তারা আব্দুল্লাহপুর থেকে পাথর বোঝাই করে বাড্ডায় তা নামাতে যাচ্ছিলেন। বাড্ডার কৃষি ব্যাংক রোডে ট্রাকটি মোড় ঘোরানোর সময় ঝাঁকুনিতে ট্রাকের ওপর থেকে ঐ ট্রাকেরই নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা