ছবি: সংগৃহীত
অপরাধ

ব্যাংকে অস্ত্র ঠেকিয়ে লুটের চেষ্টা, আটক ১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ব্যাংকের টাকা লুট করে নেওয়ার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন: প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চাঁদায় বাল্কহেড পারাপার

রোববার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার রাম নারায়ণপুর কৃষি ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে।

আটক আব্দুল মজিদ (৫০) একই উপজেলার শাহাপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

রাম নারায়ণপুর কৃষি ব্যাংক শাখার ম্যানেজার অলোক কুমার বিশ্বাস বলেন, দুপুর দেড়টার দিকে মাস্ক পরে টুপি মাথায় দিয়ে ব্যাংককে ঢুকেন আব্দুল মজিদ নামে এক ব্যক্তি। ৩০-৩৫ সেকেন্ড পর তিনি ছুরি আর হাতুড়ি নিয়ে ক্যাশে ঢুকে পড়েন। এরপর তিনি ব্যাংকের কাশিয়্যারকে ছুরি দিয়ে ভয় দেখান।

আরও পড়ুন: সাগরে আটকে গেল পর্যটকবাহী জাহাজ

তিনি ক্যাশের টাকা লুট করে নিতে ক্যাশিয়ারের সাথে ধস্তাধস্তি শুরু করেন। ওই সময় সে ব্যাংকের সিকিউরিটি গার্ড শাহ আলমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত সিকিউরিটি গার্ডকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মজিদকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা