ছবি-সংগৃহীত
জাতীয়

মোখা প্রভাব ফেলতে পারেনি

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, আমাদের প্রধানমন্ত্রীর নেক আমল ও পরহেজগারগা‌রিতার কারণে মোখা বাংলাদেশে প্রভাব ফেলতে পারেনি। যে দেশের সরকারপ্রধান পরহেজগার সে দেশে আল্লাহর একটা রহমত থাকে।

আরও পড়ুন : বাজেট অধিবেশন শুরু

রোববার (১৪ মে) বিকেলে সচিবালয়ে তি‌নি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা ইস্যুতে কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হলেও, বিচে গিয়ে সেলফি তুলতে দেখা গেছে অনেককে। এ নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফোন করেছিলেন। প্রধানমন্ত্রী ফোনে আমাকে বলেছিলেন, এখনো বিচে মানুষ সেলফি তুলছে, আনন্দ করছে- এটাকে তোমরা নিয়ন্ত্রণ করো।

মহাবিপদ সংকেত ঘোষণা করার পরও সমুদ্রের বিচে অনেক মানুষ যাতায়াত করছে। তাদের নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা ছিল কি না- এমন প্রশ্নে এনামুর রহমান বলেন, অবশ্যই আছে। মহাবিপদ সংকেত দেওয়ার পর কিন্তু বিচ খালি হয়ে গেছে। বিচ শুধু নয়, সমস্ত টুরিস্ট এক্টিভিটি বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : কক্সবাজারে ১২ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, আমরা সেটা দেখে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের (পিএসও) সঙ্গে কথা বলেছি। তিনি এরপর বিজিবি, টুরিস্ট পুলিশ, নৌ-পুলিশসহ সবাইকে নির্দেশনা দিয়েছেন এবং সবার প্রচেষ্টায় তাদের হোটেলে ফিরিয়ে নিতে সক্ষম হয়েছি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা