ছবি-সংগৃহীত
জাতীয়

রাষ্ট্রপতি পাবনা সফরে যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চারদিনের সফরে আগামীকাল (সোমবার) নিজ জেলা পাবনায় যাচ্ছেন।

আরও পড়ুন : জলোচ্ছ্বাসের আশঙ্কা নেই

রোববার (১৪ মে) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি আগামীকাল সকালে চারদিনের সফরে পাবনার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।’

রাষ্ট্রপতি সেখানে গণসংবর্ধনাসহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। তিনি সাংবাদিক, বুদ্ধিজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

গত ২৪ এপ্রিল প্রজাতন্ত্রের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে তার পাবনায় প্রথম সফর।

আরও পড়ুন : সেন্টমার্টিনে ‘মোখা’র তাণ্ডব, নিহত ২

পাবনা অ্যাডওয়ার্ড কলেজ মাঠে মঙ্গলবার (১৬ মে) বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গণসংবর্ধনা দেওয়া হবে।

এদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পাবনা সফর উপলক্ষ্যে এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বাহারি ফেস্টুন, ব্যানার, পোস্টার ও তোরণে ছেয়ে গেছে সড়ক-মহাসড়ক।

আরও পড়ুন : সেনাবাহিনীর হামলায় নিহত ১৮

এছাড়া রাষ্ট্রপতির যাতায়াতের সড়ক ও পরিদর্শনের স্থানগুলো মেরামত, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধনে চলছে মহাকর্মযজ্ঞ।

আগামী ১৮ মে দুপুরে ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা