ফাইল ছবি
জাতীয়

হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেছেন, হজযাত্রা সহজ করতে হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিএনপিকে সিটি নির্বাচনে আসার আহ্বান

এ লক্ষ্যে আগামীকাল বুধবার (১০ মে) সৌদি প্রতিনিধিদল ঢাকায় আসছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৯ মে) ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ তথ্য জানান।

সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, হজযাত্রীদের ঢাকায় ইমিগ্রেশন শতভাগ নিশ্চিত করতে চাই। সে লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। সেজন্য আগামীকাল বুধবার সৌদি প্রতিনিধিদল আসছে।

হজ ফ্লাইট শুরুর আগেই হজযাত্রীদের ভিসা সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন তিনি।

আরও পড়ুন: আ’লীগ জনগণের রায়ের ওপর আস্থাশীল

রাষ্ট্রদূত বলেন, ৫৫১ জন বাংলাদেশিকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে সৌদি আরব সহযোগিতা করছে। এছাড়া সুদান প্রবাসীদের আশ্রয় ও ফিরিয়ে আনতে সহায়তা দিচ্ছে সৌদি সরকার।

অনুষ্ঠানে সৌদি বাদশার পক্ষ থেকে ৭৫ টন খেজুর বাংলাদেশকে উপহার দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক শফিকুর রহমানের কাছে এসব খেজুর হস্তান্তর করেন সৌদি রাষ্ট্রদূত।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা