নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা
জাতীয়

বিএনপিকে সিটি নির্বাচনে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে। তাই বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: সামরিক সহায়তা চাইল আলবার্টা

মঙ্গলবার (৯ মে) দুপুরে খুলনা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় শেষে তিনি এ আহ্বান জানান।

ইসি রাশেদা সুলতানা বলেন, নির্বাচন কমিশন চায় সিটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। এ জন্যই বিএনপিকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে। বিএনপিকে নির্বাচনে আসতে আমরা আহ্বান করে যাচ্ছি। এখনো মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় আছে। আসেন নির্বাচনটা করেন, দেখেন। অন্তত পরীক্ষামূলক হলেও নির্বাচন করেন, কি অবস্থা দাঁড়ায়।

বিএনপিকে উদ্দেশে করে তিনি বলেন, একটা জাতীয় নির্বাচনও আমরা করিনি। জাতীয় নির্বাচন যদি করতাম, সেখানে যদি কোনো ধরনের ব্যর্থতা আপনাদের নজরে আসতো তাহলে আপনারা ও দেশবাসী সেটা বলতো। সেটার পরিস্থিতি ভিন্ন হতো। কিন্তু সেটাতো এখনো হয়নি। এ জন্য আমরা মনে করি তারা একটু পজেটিভলি চিন্তা করুক, আসুক।

আরও পড়ুন: বিশ্বের শীর্ষ ১০ উত্তপ্ত শহর

রাশেদা সুলতানা বলেন, নির্বাচনের দিন ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হবে। আমরা সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাচ্ছি।

এ সময় খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদসহ সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা