সংগৃহীত ছবি
জাতীয়

ট্রাকচাপায় ২ বাইক আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গেন্ডারিয়ায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পেরুতে স্বর্ণখনিতে আগুন, নিহত ২৭

রোববার (৭ মে) রাত পৌনে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর গেন্ডারিয়া কাউয়ারটেক সিএমবি খালপাড় পাকা রাস্তা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন মো. আবুল খায়ের (৩০) ও মো. সাব্বির (২৬)। এছাড়া মোহাম্মদ নাইম (২৫) নামে আরও এক যুবক আহত হয়েছেন।

আরও পড়ুন : কেরালায় নৌকাডুবে ২০ জনের মৃত্যু

গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, আমরা খবর পেয়ে গেন্ডারিয়া কাউয়ারটেক সিএমবি খালপাড় পাকা রাস্তার ওপর থেকে দুজনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই আরও বলেন, এলাকার লোকজনের মুখে জানতে পারি মোটরসাইকেলে করে তিনজন গ্যালারি এলাকা দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান। আর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা