কাজী হাবিবুল আউয়াল
জাতীয়

আজমত উল্লার ব্যাখ্যায় অত্যন্ত সন্তুষ্ট

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহ খান যে ব্যাখ্যা দিয়েছেন তাতে নির্বাচন কমিশন সন্তুষ্ট।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা উনার বক্তব্যে প্রাথমিকভাবে অত্যন্ত সন্তুষ্ট।

রোববার (৭ মে) ইসির সভাকক্ষে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করেন আজমত উল্লা। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার।

বিকেল তিনটার দিকে নির্বাচন ভবনে সিইসি ও অন্য নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে আজমত উল্লা খানের বক্তব্য নেওয়া হয়। আধা ঘণ্টা ধরে এ শোকজের বক্তব্য শুনে সিইসি সাংবাদিকদের ব্রিফিং করে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। উনি অত্যন্ত চমৎকারভাবে, অত্যন্ত বিনয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন। উনি বিশ্বাস করেন, আগামীতে এ ধরনের ভুল হবে না। তবে কিছু কিছু ভুল অজ্ঞতাবশত হয়েছে। উনি বলেছেন যে, দু-একটা সভা হয়েছে উনারা ডিসি এবং কমিশনারের অনুমতি নিয়ে সিটি করপোরেশনের বাইরে করেছেন। বিধি ৫ ধারার যে বিধানটা, উনি বলেছেন যে তাৎক্ষণিকভাবে বিষয়টা নিয়ে ইয়ে (অবগত) ছিলেন না।

সিইসি বলেন, শোডাউনটাকে আমরা বড় করে দেখেছিলাম। এ বিষয়ে উনি বলেছেন যে, সেদিন মনোনয়নপত্র সাবমিট করার ব্যাপার ছিল। বেশ কিছু সংখ্যক কাউন্সিলর, তারা একই সঙ্গে দলবল নিয়ে এসেছেন। এজন্য বড় ধরনের এটা শোডাউনের মতো মনে হয়েছে। আমরা উনার বক্তব্যে প্রাথমিকভাবে অত্যন্ত সন্তুষ্ট। উনি সুন্দরভাবে আমাদের সঙ্গে কো-অপারেটিভ করার এবং নির্বাচনী আচরণবিধি যাতে ভবিষ্যতে প্রতিপালিত হয়, অনুশ্রিত হয় সেটি সর্বতভাবে উনি চেষ্টা করবেন। আমরা যেটা শোকজ করেছি, উনি উনার বক্তব্যটা দিয়েছেন।

আরও পড়ুন: নতুন কূপে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত

সিইসি বলেন, আমরা এখানে বলেছি, এখনো আমরা কমিশন কোনো সিদ্ধান্ত নিই নাই। কিন্তু উনি উনার বক্তব্য সুন্দরভাবে দিয়েছেন।

এ নির্বাচনে মনোনয়নপত্র জমার সময় শোডাউন করা এবং প্রার্থীর পক্ষে স্থানীয় সংসদ সদস্য মন্ত্রী, প্রতিমন্ত্রীদের প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে নৌকার এ প্রার্থীকে কমিশনে তলব করা হয় এবং কেন প্রার্থিতা বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

উল্লেখ্য, আগামী ২৫ মে গাজীপুর সিটিতে ভোগগ্রহণ হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা