ছবি-সংগৃহীত
জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আরও পড়ুন : বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

রোববার (৭ মে) দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বঙ্গভবনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে সেনাবাহিনীর সার্বিক কর্মকাণ্ড, বাহিনীর উন্নয়নে গৃহীত নানা পদক্ষেপ ও বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সেনাপ্রধান।

সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশের গৌরব।’

আরও পড়ুন : চৌকস ও সুশৃঙ্খলে পরিণত হয়েছে বিজিবি

রাষ্ট্রপতি সেনাবাহিনীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে সেনাবাহিনীর উন্নয়ন কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে সেনাবাহিনী তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

সাক্ষাৎকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তার সাম্প্রতিক ভারত সফরের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

আরও পড়ুন : নতুন কূপে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত

পরে রাষ্ট্রপতির কছে বার্ষিক অডিট ও হিসাব রিপোর্ট পেশ করেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক রাষ্ট্রপতির কাছে ৪৭টি অডিট ও হিসাব রিপোর্ট পেশ করেন।

এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্ব অপরিসীম। জনগণের অর্থ যাতে সঠিকভাবে ব্যয় হয়, তা নিশ্চিত করতে হবে। অডিট আপত্তি নিষ্পত্তিতে আরও তৎপর হতে হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা