জাতীয়

প্রাণি অধিকার আইন সংশোধনের দাবি

নিজস্ব প্রতিবেদক : প্রাণি অধিকার রক্ষা আইন সংশোধন এবং শক্তিশালী করার দাবিতে মানববন্ধন করেছে রবিনহুড দ্যা এনিমেল রেসকিউয়ার।

আরও পড়ুন : প্রতিনিধিদল মিয়ানমার পৌঁছেছে

শনিবার (৬ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রাণি উদ্ধারকারী এ সংগঠনটির চেয়ারম্যান আফজাল খান জানান, বেঁচে থাকার অধিকার কেবল মানুষেরই নয়, প্রাণিদেরও আছে। অথচ বিভিন্ন সময়ে আমাদের আশপাশে থাকা প্রাণিদের ওপর অত্যাচার করা হয়। এমনকি মেরেও ফেলা হয়।

আরও পড়ুন : জাপানে শক্তিশালী ভূমিকম্প

প্রাণিদের ওপর অত্যাচার আইন অনুযায়ী অ-আমলযোগ্য অপরাধ। তাই শক্ত প্রয়োগ না থাকায় অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা সম্ভব হয় না।

তিনি আরও জানান, ফলে প্রাণিদের ওপর অত্যাচারের মাত্রা বেড়েই চলেছে। আমরা চাই, প্রচলিত আইনটিকে সংশোধন এবং শক্তিশালী করা হোক। যাতে কেউ আর প্রাণিদের ওপর অত্যাচার করতে সাহস না পায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা