সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)
জাতীয়

চক্রান্তের রূপরেখা তৈরি করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আন্দোলন নয়, বিএনপি চক্রান্তের রূপরেখা তৈরি করছে। নির্বাচনে হেরে যাবে জেনে বিএনপি চোরাগোপ্তা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন: ভয়াবহ বন্যায় ১৭৬ জনের মৃত্যু

শনিবার (৬ মে) বেলা ১১টায় রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, চক্রান্তের রূপরেখা তৈরি ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনা করছে।

তিনি বলেন, আমরা একটি কথাই বলব-আমাদের বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার এবারের যে সফর, সে সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। বিশ্ব সংকটের পরিপ্রেক্ষিতে তার সফরটি বাংলাদেশের প্রতিক্রিয়া এবং প্রভাব আমাদের জীবনে আজকে অনিবার্যভাবে এসে পড়েছে। সেই পরিপ্রেক্ষিতে এই সফরকে যদি কেউ বিবেচনা করে, তা হলে এটি একটি ঐতিহাসিক সফর।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় আতঙ্কে উপকূলবাসী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের পরবর্তী সাংগঠনিক কার্যক্রম ও করণীয় ঠিক করতেই এ সভার আয়োজন করা হয়েছে। তা ছাড়া মাঝেমধ্যে এভাবে দলের স্বার্থে দেখা-সাক্ষাৎ করাও জরুরি।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা