ছবি-সংগৃহীত
জাতীয়

ডব্লিউএইচও’র কমিটিতে সেঁজুতি সাহা 

সান নিউজ ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) টিকা বিষয়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী সেঁজুতি সাহা।

আরও পড়ুন : ঢাকা-উত্তরবঙ্গ-খুলনা যোগাযোগ বন্ধ

ডব্লিউএইচওর ওয়েবসাইটে ডব্লিউএইচওর প্রোডাক্ট ডেভেলপমেন্ট ফর ভ্যাকান্সির অ্যাডভিজরি কমিটির (পিডিভিএসি) চেয়ারম্যান ও কো–চেয়ারম্যানসহ ১৭ জন সদস্যর নাম প্রকাশ করা হয়েছে। এ কমিটির সদস্যদের মধ্যে একজন সেঁজুতি সাহা।

বৃহস্পতিবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সেঁজুতি সাহা নিজেও এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই ফেসবুক পোস্টে তিনি বলেছেন, ‘ডব্লিউএইচওর পিডিভিএসি কমিটির সঙ্গে প্রথম বাংলাদেশি হয়ে কাজ করার সুযোগ পেয়ে সম্মানিত ও গর্বিত। এটি আমাকে বাংলাদেশ ও এর মতো অন্য দেশগুলোর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলার সুযোগ দেবে।’

সেঁজুতি সাহার ফেসবুক পোস্ট

পোস্টে সেঁজুতি আরও বলেন, বাংলাদেশের শিশুরা যেসব রোগে আক্রান্ত হয় সেসব রোগ নিয়ে কাজ করার উদ্দেশ্যেই দেশে এসেছি। এর জন্য দরকার নতুন ভ্যাকসিন। এই নিয়োগ সেই লক্ষ্য পূরণে একধাপ এগিয়ে যাওয়া।

আরও পড়ুন : রোমানিয়ায় ২৩ বাংলাদেশি আটক

বিশেষজ্ঞদের নিয়ে গঠিত পিডিভিএসি ডব্লিউএইচওর একটি স্বাধীন কমিটি। এই কমিটির সদস্যরা ডব্লিউএইচওকে সংক্রামক রোগ, ভ্যাকসিন, মনোক্লোনাল অ্যান্টিবডিসহ বিভিন্ন প্রযুক্তির উৎপাদন ও সরবরাহ বিষয়ে পরামর্শ দিয়ে থাকে।

নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোর (এলএমআইসি) বিভিন্ন রোগ চিহ্নিত করে থাকে এ কমিটি। যেখানে বর্তমানে কোনো ভ্যাকসিন সম্পর্কিত পণ্য নেই, কিন্তু ভ্যাকসিন উন্নয়ন কার্যক্রম চলছে-এমন দেশ ডব্লিউএইচওর মাধ্যমে ভ্যাকসিন তৈরির পণ্য পেতে পারে।

পিডিভিএসির লক্ষ্য এলএমআইসি দেশগুলোতে ভ্যাকসিন তৈরির যন্ত্রপাতির প্রসার ঘটানো এবং এসবের সঠিক ব্যবহার নিশ্চিত করা।

আরও পড়ুন : প্রতিনিধিদল মিয়ানমার পৌঁছেছে

প্রসঙ্গত, সেঁজুতি সাহা একজন বাংলাদেশি অণুজীববিজ্ঞানী। আণবিক জিনতত্ত্বের এই গবেষক বাংলাদেশের শিশু স্বাস্থ্য গবেষণায় আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির সমন্বয়ে বর্তমানে বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে (সিএইচআরএফ) কর্মরত। সেঁজুতি সাহা ও সিএইচআরএফ প্রথমবারের বাংলাদেশের রোগীদের মধ্য থেকে পাওয়া নমুনা থেকে করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম বিন্যাসও উন্মোচন করেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা