জাতীয়

অক্টোবরে হতে পারে তফসিল

সান নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হবে। সে হিসাবে আগামী অক্টোবর মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

আরও পড়ুন : এলপিজির দাম বাড়ল ৫৭ টাকা

মঙ্গলবার (২ মে) সচিবালয়ে এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি সরকার ছিল লুটেরাদের সরকার। তারা মেহনতি মানুষের ওপর গুলি চালাত। শ্রমিকদের অধিকার লুণ্ঠন যদি কেউ করে থাকে, সেটা বিএনপি সরকার করেছে। আজও বিএনপি লুটেরাদের প্রতিনিধিত্ব করে। ব্যাংকে ঋণ নিয়ে না দেওয়ার সংস্কৃতি জিয়াউর রহমান সরকার চালু করেছিল।

আরও পড়ুন : ইউনিফর্মের মর্যাদা নষ্ট হতে দেব না

তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে রেল প্রত্যাহার করে তারা ভুল করেছিল সেটা এখন তারা বুঝতে পেরেছে। পরবর্তীতে পদ্মা সেতুসহ আরও কয়েকটি প্রকল্পে বিশ্বব্যাংক আবার ঋণ দিতে চেয়েছিল কিন্তু বাংলাদেশ সেই ঋণ নেয়নি। কোন প্রকল্পের ঋণ নেবে আর কোথায় নেবে না সেই সক্ষমতা বাংলাদেশ অর্জন করছে‌ শেখ হাসিনার নেতৃত্বে। সেই সাহস ও সামর্থ্য অর্জন করায় আইএমএফ ও‌ বিশ্বব্যাংক তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে।

তিনি বলেন, আইএমএফ-এর প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রগতির জন্য শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন। শুধু সরকারের সমালোচনা না‌ করে বিএনপির মহাসচিব ইসলাম মির্জা ফখরুল ইসলামকে আইএমএফ এবং বিশ্বব্যাংক কি বলছে তার দিকে নজর দেওয়ার পরামর্শও দেন তিনি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ধুলোঝড়ে নিহত ৬

মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ধরে রাখতে শেখ হাসিনার সরকার অব্যাহত থাকা প্রয়োজন, সেটা আইএমএফ ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বক্তব্যে পরিষ্কার।

সংবাদপত্র শ্রমিক ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ফেডারেশনের ৯ দফা দাবির পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, তাদের অনেকগুলো দাবি যৌক্তিক এবং দ্রুত সময়ে নিষ্পত্তি সম্ভব। এর মধ্যে নিয়মিত বেতন-ভাতা না দেওয়া এবং বিনা নোটিশে চাকরিচ্যুত, বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা– এই দাবিগুলো দ্রুত সময়ে মেনে নেওয়া সম্ভব। এজন্য আমার মন্ত্রণালয়ের মনিটরিং কমিটিকে কোন‌ সংবাদপত্রে নিয়মিত বেতন দেওয়া হয় না তার একটি প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেব। তাদের প্রতিবেদনের পর সংবাদপত্র কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের দাবি-দাওয়াগুলো পূরণ করার আশ্বাস দেন‌ মন্ত্রী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা