ছবি: সান নিউজ
জাতীয়

কেমন আছে বঙ্গবাজারের ব্যবসায়ীরা

রহমত উল্যাহ: রাজধানী ঢাকার ফুলবাড়িয়ায় অবস্থিত দেশীয় পোশাকের অন্যতম পাইকারি ও খুচরা বিক্রয়কেন্দ্র বঙ্গবাজার। ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী বাজারটি তার চিরচেনা রূপ হারিয়ে পরিণত হয় একটি নিতান্ত হকার্স মার্কেটে।

গত ৪ এপ্রিল যখন ব্যবসায়ীরা ঈদকে কেন্দ্র করে লাখ লাখ টাকার মালামাল উঠায়, ঠিক তখনই সংঘটিত হয় এ ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে পুড়ে ছাই হয় বাজারটির প্রায় ৩ হাজার দোকান।

ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নির্বাপন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও বঙ্গবাজার পরিচালনা কমিটির উদ্যোগে ভস্মীভূত হওয়া স্থানে ইট-বালু দিয়ে সমতল করে চৌকি বসিয়ে অস্থায়ীভাবে ব্যবসা পরিচালনার ব্যবস্থা করা হয়।

মঙ্গলবার (২ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, এক সময়ের কোলাহলময় বঙ্গবাজার এখন বিশাল খোলা মাঠে পরিণত হয়েছে। মাঠজুড়ে কাঠের তৈরি ছোট ছোট চৌকি। ব্যবসায়ীরা তীব্র রোদ উপেক্ষা করে ছাতা কিংবা ত্রিপল টাঙ্গিয়ে চৌকিতে জামা-কাপড় সাজিয়ে বসে আছেন বিক্রির জন্য। কাউকে দেখো গেছে এখনো দোকান শুরু করার প্রস্ততি নিতে।

নিজেদের অসহায়ত্বদের বর্ণনা দিয়ে বঙ্গবাজারের ব্যবসায়ী ময়মনসিংহের জয়নাল আবেদিন বলেন, ‘আমার দুইটি দোকান ছিলো। গোডাউনসহ দুইটি দোকানই পুড়ে যায়। প্রায় ২০ লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন চৌকি বসিয়ে বেচা-কেনা করলেও আগের মত বিক্রি নেই। তীব্র রোদে মানুষ কিনতে আসতে চায় না। আর বৃষ্টি হলে সবকিছু গুটিয়ে চলে যেতে হয়। এভাবে পুঁজিও উঠবে না।’

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্থায়ী সমাধানের দাবী জানিয়ে আরেক ব্যবসায়ী মুন্সিগঞ্জের কামরুল হাসান বলেন, ‘আমরা অনুদান চাই না। আমরা চাই দ্রুত আমাদের মার্কেটের ব্যবস্থা করে ব্যবসায়ীয়ের পরিবেশ ফিরিয়ে দেওয়া হোউক।’

ব্যবসায়ীদের পূনর্বাসিত করার উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করে বঙ্গবাজার পরিচালনা কমিটিরি সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডে ২৯৬১টি দোকান পুড়ে যায়। তাৎক্ষনিকভাবে চৌকি বসিয়ে ব্যবসায়ীদের বেচা-কেনার ব্যবস্থা করা হয়েছে। স্থায়ীভাবে ভবন নির্মাণের জন্য সিটি করপোরেশন ও সরকারের সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, বঙ্গবাজারে অগ্নিকাণ্ড কিংবা উত্থান-পতন নতুন নয়। ১৯৬৫ সালের দিকে ফুলবাড়িয়ার তৎকালীন ঢাকা রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে গড়ে উঠে এই হকার্স মার্কেট। হকাররা বিভিন্ন মুখরোচক খাবার, শো-পিস এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রতিদিন মাথায় করে এনে বিক্রি করতো।

স্টেশন বন্ধ হওয়ার পরও সেখানে হকারদের বেচা-কেনা চলতে থাকে। একসময় রেলওয়ের জায়গায় গড়ে উঠে টিনশেড মার্কেট। ১৯৮৫ সালে বঙ্গবাজারের জায়গাটি আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে রেলওয়ে কর্তৃপক্ষ। ১৯৯০ সাল নাগাদ বঙ্গবাজার পুরোপুরি রূপান্তরিত হয় পোশাক বিক্রির অন্যতম কেন্দ্রস্থলে।

নতুন রূপে পথচলা শুরুর মাত্র পাঁচ বছরের মাথায়, ১৯৯৫ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২ হাজার দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ফের ২০১৮ সালের ২৪ জুলাই, আরেকটি অগ্নিকাণ্ডের শিকার হয় বঙ্গবাজারের গুলিস্তান ইউনিটের বেশকিছু দোকান।

এর আগে, ২০১৭ সালের ১৬ জানুয়ারি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বঙ্গবাজারের চারটি ইউনিটকেই 'মারাত্মক ঝুঁকিপূর্ণ' হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্টদের একটি নোটিশ দেয়। ২০১৮ সালের জুলাইয়ের অগ্নিকাণ্ডের পরও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কয়েকবার নোটিশ দেয় মার্কেট কর্তৃপক্ষকে। কিন্তু চলতে থাকে মার্কেটের কার্যক্রম।

সবশেষে, গত ৪ এপ্রিল সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো মার্কেটটি ভস্মিভূত হয়ে যায়। পুড়ে ছাই হয় প্রায় ৩ হাজার দোকান। বঙ্গবাজার ফিরে যায় তার চিরচেনা হকার্স মার্কেটের রূপ।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা