ছবি : সংগৃহিত
জাতীয়
রামগড় -সাব্রুম ইমিগ্রেশন

কাজের অগ্রগতি পরিদর্শনে দিল্লির হাইকমিশনার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : রামগড়-সাব্রুম স্থলবন্দরের সংযোগকারী বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ পরিদর্শন করেছেন ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন : পাবনায় স্বামীকে গলাকেটে হত্যা

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) তিনি রামগড়-সাব্রুম ইমিগ্রেশন ও স্থলবন্দর চালুর কাজের অগ্রগতি দেখতে দিল্লি থেকে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম সফরে আসেন। দিল্লিতে নিযুক্ত হওয়ার পর তিনি এ প্রথম মৈত্রী সেতু পরিদর্শনে আসেন।

সীমান্তসূত্রে জানা যায়, হাই কমিশনার মহম্মদ মুস্তাফিজুর রহমান বৃহস্পতিবার সাব্রুম ইমিগ্রেশন অফিস (আইসিপি) ও মৈত্রী সেতু পরির্দশনে আসেন। তিনি মৈত্রী সেতুর ভারতীয় অংশে অবস্থান করে রামগড় ইমিগ্রেশন ভবন ও মৈত্রী সেতু পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুন : জামালপুরে পহেলা বৈশাখ উদযাপন

এসময় তিনি রামগড় -সাব্রুম স্থলবন্দর ও ইমিগ্রেশন চালুর অগ্রগতি সর্ম্পকে খোঁজখবর নেন। পরিদর্শনকালে দিল্লী হাই কমিশনের মিনিস্টার (বিজনেস) ড. একেএম আতিকুল হক, আগরতলায় নিযুক্ত বাংলদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ আরিফ, ভারতের এলপিএআই চেয়ারম্যান আদিত্য মিশ্র, বিএসএফের কমান্ড্যান্টসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

আগরতলার হাই কমিশনের এক কর্মকর্তা মুঠো ফোনে বলেন, দিল্লীর হাই কমিশনার মহম্মদ মুসতাফিজুর রহমান মূলত রামগড়-সাব্রুম স্থলবন্দর ও ইমিগ্রেশন চালুর ব্যাপারে দুই দেশের কাজের অগ্রগতি দেখতেই সাব্রুম সফর করেছেন।

আরও পড়ুন : জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতির অডিও ভাইরাল

তিনি বলেন, স্থলবন্দর চালুর আগে যেন দ্রুত সময়ে ইমিগ্রেশন কার্যক্রম চালু করা যায় এ ব্যাপারে ভারত সরকার বেশ আগ্রহী। সে কারণে অন্তত ইমিগ্রেশন কার্যক্রম চালু করা যায় কিনা তাও খতিয়ে দেখেন হাই কমিশনার

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা