ছবি: সংগৃহীত
জাতীয়

শনিবার ফিরতি টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল শনিবার (১৫ এপ্রিল) থেকে ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এবারই প্রথমবারের মতো শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন : নাটোরে ৬ জনের যাবজ্জীবন

আগামী ২২ এপ্রিলকে পবিত্র ঈদুল ফিতরের দিন ধরে এই টিকিট বিক্রি শুরু হচ্ছে। শনিবার সকাল ৮টা থেকে ৬ দিনব্যাপী এই টিকিট বিক্রি করা হবে।

রেলওয়ের তথ্য মতে, অগ্রিম ফিরতি টিকিটের মধ্যে ২৫ এপ্রিলের টিকিট ১৫ এপ্রিল, ২৬ এপ্রিলের টিকিট ১৬ এপ্রিল, ২৭ এপ্রিলের টিকিট ১৭ এপ্রিল, ২৮ এপ্রিলের টিকিট ১৮ এপ্রিল, ২৯ এপ্রিলের টিকিট ১৯ এপ্রিল বিক্রি হবে এবং ৩০ এপ্রিলের টিকিট ২০ এপ্রিল বিক্রি করা হবে।

আরও পড়ুন : পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব

অতিরিক্ত চাহিদা মেটানোর জন্য মোট ২১৮টি (পূর্বাঞ্চল ১১৬টি ও পশ্চিমাঞ্চল হতে ১০২টি) লোকোমোটিভ যাত্রীবাহী ট্রেনে ব্যবহারের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে।

প্রসঙ্গত, ঈদুল ফিতর উপলক্ষ্যে ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত অগ্রিম টিকিট (ঢাকা থেকে যাওয়ার) বিক্রি করেছে রেলওয়ে। ঈদকে কেন্দ্র করে এবার মোট ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা